ধারাঃ ৩৫। (১) কোন লোক একই বিচারে দুই বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হলে দণ্ডবিধির ৭১ ধারার ব্যবস্থা সাপেক্ষে আদালত উক্ত বিভিন্ন অপরাধের জন্য নির্বাচিত ও আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত শাস্তি দিতে পারেন, এরূপ শাস্তি কারাদণ্ড হলে বা যাবজ্জীবন কারাদণ্ড হলে এক সংগে চলবে বলে আদালত যদি নির্দেশ না দেন তাহলে আদালতের নির্দেশ মোতাবেক শাস্তি একটির পর অন্যটি চলবে। (২) আদালত একটি মাত্র অপরাধের জন্য যে শাস্তি দিতে পারবেন, তা অপেক্ষা একাধিক দণ্ড পর পর চলার ক্ষেত্রে মোট শাস্তির পরিমাণ যদি অধিক হয় তাহলে কেবলমাত্র ইহার জন্য উক্ত আদালতকে বিচারের জন্য অপরাধীকে উচ্চতর আদালতে পাঠাতে হবে নাঃ তবে নিম্নলিখিত শর্তে—…