ধারাঃ ৩৪৯-ক। (১) যখন কোন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা সহকারী দায়রা জজ কোন মামলার বিচার কালে সমগ্র বা আংশিক সাক্ষ্য শ্রবণ ও লিপিবদ্ধ করার পর সেই মামলায় তার আর এখতিয়ার থাকে না এবং অন্য একজন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা সহকারী দায়রা জজ, সেখানে যেমন, তার স্থলাভিষিক্ত হন, যার এরূপ এখতিয়ার আছে এবং যিনি এরূপ এখতিয়ার প্রয়োগ করেন, তখন সেই স্থলাভিষিক্ত জজ তার পূর্ববর্তী জজ কর্তৃক লিপিবদ্ধকত বা আংশিক লিপিবদ্ধকৃত সাক্ষ্য এবং অবশিষ্ট তৎকর্তৃক লিপিবদ্ধকৃত সাক্ষ্যের উপর ভিত্তি করে কাজ করতে পারবেন, অথবা তিনি সাক্ষীদের পুনরায় সমন করতে পারবেন এবং বিচার পুনরায় আরম্ভ করতে পারবেন। তবে শর্ত এই…