ধারাঃ ৩৪৯। (১) যখন এখতিয়ারবান দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর কোন ম্যাজিষ্ট্রেট বাদী ও আসামী পক্ষের সাক্ষ্য. শ্রবণের পর অভিমত ব্যক্তি করেন যে, আসামী দোষী, এবং তিনি যে শাস্তি দিতে পারেন তদপেক্ষা আসামীর পৃথক ধরনের বা কঠোর শাস্তি পাওয়া উচিত উচিত, অথবা ১০৬ ধারার অধীন মুচলেকা সম্পাদন করা তার উচিত তাহলে তিনি অভিমতটি লিপিবদ্ধ করবেন এবং যে জেলা ম্যাজিষ্ট্রেট বা মহকুমা ম্যাজিষ্ট্রেটের তিনি অধস্তন তার নিকট মামলাটি পেশ করবেন এবং আসামীকে প্রেরণ করবেন। (১ক) যখন একাধিক আসামীর বিচার একত্রে হয় এবং ম্যাজিষ্ট্রেট তাদের যেকোন একজন সম্পর্কে (১) উপধারার অধীন অগ্রসর হওয়া প্রয়োজন বলে মনে করেন, তখন যে সকল আসামীকে…