ধারাঃ ৩৪৮। (১) কোন ব্যক্তি দণ্ডবিধির দ্বাদশ অধ্যায় বা সপ্তদশ অধ্যায়ে দণ্ডনীয় কোন অপরাধে তিন বা ততোধিক বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে পুনরায় উক্ত অধ্যায় দুইটির যেকোন একটির অধীন তিন বা ততোধিক বৎসরের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হলে যে ম্যাজিষ্ট্রেটের নিকট মামলা বিচারাধীন আছে তিনি পর্যাপ্ত কারণ রয়েছে বলে মনে করলে আসামীকে দায়রা আদালতে প্রেরণ করবেন; যদি না ম্যাজিষ্ট্রেট মামলাটির বিচার করতে উপযুক্ত হন এবং অভিমত ব্যক্ত করেন যে, আসামী দণ্ডিত হলে তিনি নিজে পর্যাপ্ত শাস্তি দিতে পারবেন। - তবে শর্ত এই যে, জেলার কোন ম্যাজিষ্ট্রেট ৩০ ধারার অধীন ক্ষমতা প্রাপ্ত হলে মামলাটি দায়রা আদালতে প্রেরণের…