ধারাঃ ৩৪৭। এই কার্যবিধিতে যাই থাকুক না কেন যখন কোন প্রথম ম্যাজিষ্ট্রেট সরকার পক্ষের সাক্ষ্য লিপিবদ্ধ করার পর অভিমত পোষণ করেন যে, আসামীকে অথবা একাধিক আসামী থাকলে তাদের মধ্যে যেকোন একজনকে ঐ ম্যাজিষ্ট্রেট যে দণ্ড প্রদান করতে পারেন তদপেক্ষা অধিক দণ্ড প্রদান করতে হবে, সেক্ষেত্রে তিনি তার এরূপ অভিমতের কারণ লিপিবদ্ধ করে তিনি যে দায়রা আদালতে অধীনস্থ সেই দায়রা আদালতে মামলার নথি আসামীকে বা সকল আসামীগণকে প্রেরণ করবেন, এবং অতঃপর সেই দায়রা আদালতও মামলার বিচার করবেন যেন মামলাটি এই আইনানুসারে কেবলই তদ্বারা বিচার্য।