ধারাঃ ৩৪৬। (১) কোন জেলায় কোন ম্যাজিষ্ট্রেট কর্তৃক অনুসন্ধান বা বিচারের সময় সাক্ষ্যে যদি তার নিকট প্রতীয়মান হয় যে, উক্ত জেলার অন্য কোন ম্যাজিষ্ট্রেট কর্তৃক মামলাটির বিচার হওয়া উচিত বা বিচারের জন্য প্রেরিত হওয়া উচিত, তাহলে তিনি কার্যক্রম স্থগিত রাখবেন এবং ইহার প্রকৃতি বর্ণনা করে একটি সংক্ষিপ্ত রিপোর্টসহ মামলাটি যেকোন ম্যাজিষ্ট্রেটের নিকট প্রেরণ করবেন যার তিনি অধীনস্থ অথবা জেলা ম্যাজিষ্ট্রেট কর্তৃক নির্দেশিত অন্য কোন এখতিয়ারবান ম্যাজিষ্ট্রেটের নিকট মামলাটি পেশ করবেন। (২) যে ম্যাজিষ্ট্রেটের নিকট মামলাটি পেশ করা হলো, তিনি ক্ষমতাবান হলে, নিজে উহার বিচার করবেন, অথবা তার অধস্তন কোন…