ধারাঃ ৩৪৫। (১) নিম্ন লিখিত তালিকার প্রথম দুই স্তম্ভে উল্লেখিত দণ্ডবিধির বিভিন্ন ধারায় দণ্ডনীয় অপরাধসমূহকে আপোস মীমাংসা উক্ত তালিকার তৃতীয় স্তম্ভে উল্লেখিত ব্যক্তিগণ করতে পারেন। অপরাধ দন্ডবিধির প্রযোজ্য ধারা যে ব্যক্তি অপরাধের আপোস মীমাংসা করতে পারেন ইচ্ছাকৃতভাবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য কোন শব্দ উচ্চারণ প্রভৃতি; ২৯৮ যে ব্যক্তির ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার ইচ্ছা করা হয়েছে। আঘাত দেয়া ৩২৩, ৩৩৪ যাকে আঘাত দেয়া হয়েছে। কাউকে অন্যায়ভাবে বাধা দেয়া বা আটকে রাখা ৩৪১, ৩৪২ যাকে বাধা দেয়া বা আটক করা হয়েছে। মারধর করা বা অপরাধ জনক বল প্রয়োগ করা ৩৫২, ৩৫০ যাকে মারধর করা হয়েছে বা যার প্রতি…