ধারাঃ ৩৪৪। (১) কোন সাক্ষীর অনুপস্থিতি বা অন্য কোন যুক্তিসংগত কারণে যদি কোন অনুসন্ধান বা বিচার আরম্ভ স্থগিত রাখা বা মূলতবী রাখা প্রয়োজনীয় বা সংগত হয়ে পড়ে তাহলে আদালত উপযুক্ত মনে করলে কারণ উল্লেখ পূর্বক লিখিত আদেশ দ্বারা যে শর্তে উপযুক্ত মনে করেন সেই শর্তে, যে সময়ের জন্য উপযুক্ত মনে করেন সেই সময়ের জন্য সময়ে সময়ে উহা স্থগিত বা মূলতবী রাখতে পারবেন এবং আসামী হাজতে থাকলে পরোয়ানা দ্বারা তাকে আটক রাখতে পারবেন। রিমান্ডঃ তবে শর্ত এই যে, এই ধারা অনুসারে কোন ম্যাজিষ্ট্রেট কোন আসামীকে একসঙ্গে পনের দিনের অধিক মেয়াদের জন্য হাজতে পাঠাতে পারবেন না। (২) হাইকোর্ট বিভাগ ব্যতিত অন্য কোন আদালত কর্তৃক এই…