ধারাঃ ৩৪২। (১) আসামীকে তার বিরুদ্ধে প্রদত্ত সাক্ষ্যে উত্থাপিত কোন অবস্থা বিশ্লেষণ করতে সমর্থ করার উদ্দেশ্যে আদালত অনুসন্ধান বা বিচারের যেকোন পর্যায়ে আসামীকে পূর্বাহ্নে সতর্ক করে না দিয়া প্রয়োজনীয় বলিয়া বিবেচিত যেকোন প্রশ্ন তাকে জিজ্ঞাসা করতে পারবেন এবং উপরোক্ত উদ্দেশ্যে বাদীপক্ষের সাক্ষীদেৱ জবানবন্দী গ্রহণের পর এবং তাকে আত্মপক্ষ সমর্থনের আহবান জানাবার পূর্বে তার নিকট মামলা সম্পর্কে সাধারণভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। (২) এরূপ কোন প্রশ্নের জবাব দিতে অস্বীকার করলে বা মিথ্যা জবাব দিলে আসামী দণ্ডিত হবে না তবে আদালত এরূপ অস্বীকৃতি বা জবাব হতে যেরূপ ন্যায় সংগত মনে করেন সেরূপ অনুমান করতে…