ধারাঃ ৩৪১। আসামী মাতাল না হওয়া সত্ত্বেও যদি তাকে মামলার কথা বুঝানো না যায় তাহলে আদালত অনুসন্ধান বা বিচার চালায়ে যেতে পারেন; এবং হাইকোর্ট বিভাগ ব্যতিত অন্য কোন আদালতের ক্ষেত্রে যদি মামলার ফল দণ্ডজ্ঞা হয় তা হলে, ঘটনার অবস্থাসহ মামলাটি হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে এবং হাইকোর্ট বিভাগ সে সম্পর্কে যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ আদেশ দিবেন।