ধারাঃ ৩৩৯-গ। (১) কোন ম্যাজিষ্ট্রেট বিচারের জন্য মামলা প্রাপ্ত হবার তারিখ হতে একশত আশি দিনের মধ্যে অবশ্যই বিচার কার্য সমাপ্ত করবেন। (২) কোন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা সহকারী দায়রা জজ মামলা প্রাপ্ত হবার তারিখ হতে তিনশত ষাট দিনের মধ্যে অবশ্যই বিচার কার্য সমাপ্ত করবেন। (২-ক) (১) অথবা (২) উপধারায় যাই তাকুক না কেন যেক্ষেত্রে কোন ব্যক্তি একাধিকা মামলার আসামী হয় এবং বিচারের জন্য তাকে ম্যাজিষ্ট্রেট বা দায়রা আদালতে হাজির করা হয়, সেক্ষেত্রে এরূপ কেসগুলির বিচারের জন্য (১) বা (২) উপধারায় নির্ধারিত সময় ধারাবাহিকভাবে চলবে । (২-খ) এক আদালত হতে অন্য আদালতে মামলা হস্তান্তর সম্পর্কে যাই থাকুক না…