ধারাঃ ৩৩৯-ক। (১) ৩৩৯ ধারার অধীন ক্ষমা গ্রহণকারী ব্যক্তির বিচারকারী আদালত- ক) দায়রা আদালত হলে ২৭১ ধারার উপধারা (১) এর অধীন আসামীকে অভিযোগ পড়ে শুনাবার এবং বুঝায়ে দিবার পূর্বে, এবং খ) কোন ম্যাজিষ্ট্রেটের আদালত হলে, বাদী পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পূর্বে আসামীকে জিজ্ঞাসা করবেন যে, যে শর্তে ক্ষমা মঞ্জুর করা হয়েছিল তা সে পালন করেছে বলে দাবী করে কি-না। (২) আসামী যদি এরূপ দাবী করে তাহলে আদালত উহা লিপিবদ্ধ করবেন ও বিচার চালায়ে যাবেন এবং রায় দিবার পূর্বে আসামী ক্ষমার শর্ত পালন করেছে কিনা তা সাব্যস্ত করবেন এবং সে উহা পালন করেছে বলে সাব্যস্ত হলে এই আইনে যাই থাকুক না কেন আদালত খালাসের রায়…