ধারাঃ ৩৩৯। (১) যেক্ষেত্রে ৩৩৭ বা ৩৩৮ ধারার অধীনে ক্ষমা মঞ্জুর করা হয়েছে, এবং পাবলিক প্রসিকিউটর প্রত্যয়ন করেন যে, তার মতে ক্ষমতা গ্রহণকারী কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অত্যাবশ্যক কোন কিছু গোপন করে বা মিথ্যা সাক্ষ্য দিয়া তাকে যে শর্তে ক্ষমা করা হয় তা পালন করেনি, সেক্ষেত্রে যে অপরাধ সম্পর্কে উক্ত ব্যক্তিকে ক্ষমা মঞ্জুর করা হয় সেই অপরাধের জন্য অথবা একই বিষয় সম্পর্কে সে যে অপরাধে দোষী বলে প্রতীয়মান হয়, সেই অপরাধের জন্য তার বিচার করা যাবে। তবে শর্ত এই যে, এরূপ ব্যক্তিকে অন্যান্য আসামীদের কারো সাথে একত্রে বিচার করা যাবে না, এবং এরূপ বিচাররে সে বলতে পারবে যে, যে শর্তে তাকে ক্ষমতা মঞ্জুর করা…