ধারাঃ ৩৩৭। (১) কেবলমাত্র দায়রা আদালতে বিচার্য কোন অপরাধ বা দশ বৎসর পর্যন্ত কারাগণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ বা দণ্ডবিধির ২১১ ধারা অনুসারে সাত বৎসর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ বা দণ্ডবিধির ২১৬ক, ৩৬৯, ৪০১, ৪৩৫ এবং ৪৭৭ ক ধারার-কোন অপরাধের ক্ষেত্রে জেলা ম্যাজিষ্ট্রেট, মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট, মহকুমা ম্যাজিষ্ট্রেট বা কোন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট অপরাধ তদন্ত, অনুসন্ধান বা বিচারের কোন পর্যায়ে অপরাধটির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা সে সম্পর্কে গোপন তথ্যের অধিকারী বলে অনুমতি কোন ব্যক্তির সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে তাকে এই শর্তে ক্ষমা করার প্রস্তাব দিতে পারেন যে, তার জানামতে অপরাধ…