ধারাঃ ৩১। (১) হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোন দণ্ড দিতে পারেন। (২) দায়রা জজ অথবা অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোন দণ্ড দিতে পারেন; তবে এরূপ কোন জজ মৃত্যু দণ্ডাজ্ঞা প্রদান করলে তা হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে হবে। (৩) সহকারী দায়রা জজ মৃত্যুদণ্ড অথবা দশ বৎসরের অধিক কারাদণ্ড ব্যতিত আইনে অনুমোদিত যে কোন দণ্ড দিতে পারেন। (৪) ৯ ধারার (৩) উপধারার শর্তানুসারে কোন সহকারী দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ হিসাবে বিবেচিত হলে মৃত্যুদণ্ড ছাড়া আইনে অনুমোদিত যে কোন দণ্ড প্রদান করতে পারবেন।