ধারাঃ ২৯-গ। ২৯ ধারায় যাহাই সন্নিবেশিত থাকুক না কেন, সরকার হাইকোর্ট বিভাগের সহিত পরামর্শক্রমে- (ক) মুখ্য মহানগর ম্যাজিষ্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিষ্ট্রেট বা যে কোন অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিষ্ট্রেট কে মৃত্যুদন্ডে দন্ডনীয় নহে, এইরূপ সকল অপরাধের বিচার ম্যাজিষ্ট্রেট হিসাবে করিবার ক্ষমতা অর্পণ করিতে পারিন (খ) মহানগর ম্যাজিষ্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট কে মৃত্যুদন্ড, যাবজ্জীবন কারাদন্ড বা দশ বৎসরের অধিক কারাদন্ডে দন্ডনীয় নহে এইরূপ সকল অপরাধের বিচার ম্যাজিষ্ট্রেট হিসাবে করিবার ক্ষমতা অর্পণ করিতে পারেন।