ধারাঃ ২৯-খ। কোন ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতিত অন্য কোন অপরাধ করলে এবং তার আদালতে হাজি হবার অথবা তাকে হাজির করার তারিখে তার বংস পনের বৎসরের কম হলে তার বিচার জেলা ম্যাজিষ্ট্রেট বা চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট করতে পারবেন অথবা যে ম্যাজিষ্ট্রেট যুব অপরাধীদগকে আটক রাখা, তাদের বিচার করা এবং শাস্তি দিবার জন্য প্রণীত আইন অনুসারে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, এবং যে ম্যাজিষ্ট্রেট উক্ত ক্ষমতা সম্পূর্ণ বা আংশিক প্রয়োগ করার ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন তিনি করতে পারবেন।