ধারাঃ ২৯। (১) এই কার্যবিধির অন্যান্য ব্যবস্থা সাপেক্ষে অন্য কোন আইনে বর্ণিত অপরাধের বিচার উক্ত আইনে কোন আদালতের উল্লেখ থাকলে সেই আদালতে হবে। (২) তবে এরূপ আদালতের কোন উল্লেখ না থাকলে উক্ত অপরাধের বিচার হাইকোর্ট অথবা (এই কার্যবিধির অন্যান্য ব্যবস্থা সাপেক্ষে) এই কার্যবিধি দ্বারা গঠিত যে আদালত এরূপ অপরাধের বিচার করতে পারেন বলে দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে দেখানো হয়েছে। সেই আদালতে হবে।