ধারাঃ ২৮। এই কার্যবিধির অন্যান্য বিধানের শর্তে দণ্ডবিধিতে বর্ণিত যে কোন অপরাধের বিচার করবেনক) হাইকোর্ট বিভাগ অথবা খ) দায়রা আদালত, অথবা গ) অন্য যে কোন আদালত যা এরূপ অপরাধের বিচার করতে পারেন বলে দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে দেখানো হয়েছে। উদাহরণঃ অপরাধজনক নরহত্যার দায়ে দায়রা আদালত ক-এর বিচার করে। তাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার দায়ে দণ্ড দেয়া যেতে পারে, যদিও এই অপরাধ ম্যাজিষ্ট্রেট কর্তৃক বিচার্য।