ধারাঃ ২৬৫-ঠ। যে মামলায় ২২১ ধারার (৭) উপধারা অনুসারে পূর্ব দণ্ডাদেশের অভিযোগ করা হয় এবং আসামী দোষারোপিত পূর্ব দণ্ডাদেশ স্বীকার করে না, সেক্ষেত্রে আদালত আসামীকে ২৬৫ঙ অথবা ২৬৫ট ধারা অনুসারে দণ্ড দানের পর পূর্ব দণ্ডাদেশের অভিযোগ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করবেন এবং সে সম্পর্কে সিদ্ধান্ত লিপিবদ্ধ করবেন। তবে শর্ত থাকে যে, আদালত এরূপ কোন অভিযোগ পাঠ করবেন না, অথবা আসামীকে দোষা স্বীকার করতে বলা হবে না, অথবা সরকার পক্ষের বা সাক্ষ্যে পূর্ব দণ্ডাদেশের কথা উল্লেখ করা হবে না, যদি এবং যতক্ষণ না আসামী ২৬৫ঙ বা ২৬৫ট ধারা অনুসারে দণ্ড প্রাপ্ত হয়। (২৬৬ ধারা হতে ৩৩৬ ধারা পর্যন্ত বাতিল) [১৯৭৮ সনের ৪৯ নং অধ্যাদেশ…