ধারাঃ ২৬৫-ঞ। আসামী পক্ষের সাক্ষীদের (যদি থাকে) জবানবন্দী গ্রহণ করার পর প্রসিকিউটর তার বক্তব্যের সারসংক্ষেপ পেশ করবেন এবং আসামী বা তার কৌসুলী উহার উত্তর প্রদানে অধিকারী হবেনঃ তার শর্ত এই যে, যে ক্ষেত্রে আসামীর কৌসুলী আইনগত কোন প্রশ্ন উত্থাপন করেন, এরূপ আইনগত প্রশ্নের ক্ষেত্রে প্রসিকিউটর আদালতের অনুমতিক্রমে তার বক্তব্য পেশ করতে পারবেন।