ধারাঃ ২৬৫-ঝ। (১) যেক্ষেত্রে আসামীকে ২৬৫জ ধারা অনুসারে খালাস দেয়া না হয়, সেক্ষেত্রে তাকে আত্মপক্ষ সমর্থন করতে বলতে হবে এবং তজ্জন্য কোন সাক্ষ্য থাকলে তা প্রদান করতে বলতে হবে। (২) আসামী যদি কোন লিখিত বিবৃতি প্রদান করে তাহলে আদালত ইহা নথিভুক্ত করবেন। (৩) আসামী যদি কোন সাক্ষীকে হাজির হতে বা কোন দলিল বা অন্য কিছু উপস্থিত করতে বাধ্য করার জন্য পরোয়ানা দিবার আবেদন করে, আদালত যদি লিপিবদ্ধ কারণে এরূপ মনে না করেন যে, বিরক্তি বা বিলম্ব ঘটাবার বা ন্যায় বিচার ব্যাহত করার উদ্দেশ্যেই উক্ত আবেদন করা হয়েছে বিধায় আবেদন অগ্রাহ্য করা উচিত, তাহলে এরূপ পরোয়ানা ইসু্য করবেন।