ধারাঃ ২৬৫-ছ। (১) এভাবে ধার্য তারিখে আদালত বাদী পক্ষের সমর্থনে উপস্থিত সমস্ত সাক্ষ্য গ্রহণ করবেন। (২) আদালত ইহার বিচারিক ক্ষমতাবলে কোন একজন সাক্ষীর জেরা অন্যান্য সাক্ষীর জবানবন্দী গ্রহণ না করা পর্যন্ত স্থগিত রাখতে পারবেন, অথবা কোন সাক্ষীকে আরও জেরা করার উদ্দেশ্যে পুনরায় ডাকতে পারবেন।