ধারাঃ ২৬৫-চ। আসামী যদি দোষ স্বীকার করতে অস্বীকার করে বা দোষ স্বীকার না করে বা বিচার প্রার্থনা করে, অথবা ২৬৫-ঙ ধারা অনুসারে দণ্ড প্রাপ্ত না হয়, তাহলে আদালত সাক্ষীদের জবানবন্দী গ্রহণের জন্য একটি তারিখ ধার্য করবেন এবং বাদী পক্ষের আবেদনক্রমে কোন সাক্ষীকে উপস্থিত হতে বা কোন দলিল বা অন্য কিছু আদালতে উপস্থিত করতে বাধ্য করার জন্য যেকোন পরোয়ানা দিতে পারবেন।