ধারাঃ ২৬৫-ঙ। আসামী যদি দোষস্বীকার করে তাহলে আদালত তা লিপিবদ্ধ করবেন এবং ইহার বিচারিক ক্ষমতাবলে তদানুসারে দণ্ডাজ্ঞা প্রদান করতে পারবেন। RULINGS ২৬৫ঙ ধারার অধীনে কোন মামলার ক্ষেত্রে আদালতের কর্তব্য হচ্ছে অভিযোগকৃত বিষয়টি আইনতঃ কোন অপরাধ গঠন করেছে কিনা তা খুঁজে বের করা। অভিযোগে প্রকাশিত বিষয় অপরাধ হিসেবে গণ্য না হওয়া পর্যন্ত ২৬৫ঙ ধারায় আসামীর বক্তব্য দোষ-স্বীকার হিসেবে গ্রহণযোগ্য হবে না। এই ধারার অধীনে যে বিষয়গুলো অপরাধ গঠনে সহায়তা করে, শুধু সেই বিষয়গুলো সম্পর্কেই আসামীকে দোষ স্বীকার করতে হবে। [15 DLR 76 wp]