ধারাঃ ২৬৫-ঘ। (১) উপযুক্ত মতে বিবেচনা ও শুনানির পর যদি আদালত অভিমত ব্যক্ত করেন যে, আসামী একটা অপরাধ করেছে এরূপ মনে করার কারণ আছে, তাহলে আদালত আসামীর বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ গঠন করবেন। (২) যেক্ষেত্রে আদালত (১) উপধারা অনুসারে অভিযোগ গঠন করেন, সেক্ষেত্রে অভিযোগ পড়ে আসামীকে শুনাতে হবে ও ব্যাখ্যা করতে হবে এবং আসামীকে জিজ্ঞাসা করতে হবে যে, সে দোষ স্বীকার করে কিংবা বিচার প্রার্থনা করে। RULINGS পক্ষসমূহের মধ্যে দেওয়ানী বিরোধ আছে এই অজুহাতে সহকারী দায়রা জজ আসামীকে অব্যাহতি দিতে পারেন না, যারা ঘটে আগুন দিয়েছে তাদের পরিচয়ে প্রতিষ্ঠা করা যায়নি এ ধরনের সিদ্ধান্ত জজ সাহেব কোনরূপ সাক্ষ্যের উদ্ধৃতি…