ধারাঃ ২৬৫-গ। মামলার নথি এবং উহার সাথে দাখিলী দলিলাদি বিবেচনা এবং তৎসম্পর্কে আসামী ও সরকার পক্ষের বক্তব্য শ্রবণ করার পর আদালত যদি মনে করেন যে, আসামীর বিরুদ্ধে মামলা চালাইবার কোনই হেতু নাই, তাহলে আদালত আসামীকে অব্যাহতি দিবেন এবং তদ্রুপ করার কারণ লিপিবদ্ধ করবেন।