ধারাঃ ২৬৫। (১) ২৬৩ ধারা অনুসারে প্রণীত নথি এবং ২৬৪ ধারা অনুসারে লিপিবদ্ধকৃত রায় প্রিসাইডিং অফিসার কর্তৃক ইংরেজি ভাষায় অথবা আদালতের ভাষায় লিখিত হবে, অথবা প্রিসাইডিং অফিসার যে আদালতের অব্যবহিত অধস্তন সেই আদালত নির্দেশ দিলে উক্ত আইনানুসারে মাতৃভাষায় লিখিত হবে। বেঞ্চকে করণিক নিয়োগের ক্ষমতা দেয়া যাবেঃ (২) সরকার সংক্ষিপ্ত পদ্ধতিতে অপরাধের বিচার করার ক্ষমতা সম্পন্ন যেকোন ম্যাজিষ্ট্রেট বেঞ্চকে এই মর্মে ক্ষমতা দান করতে পারেন যে, উপযুক্ত নথি বা রায় উক্ত বেঞ্চ যে আদালতের অব্যবহিত অধস্তন সেই আদালতের নিযুক্ত অফিসার কর্তৃক আনীত হবে, এবং এইরূপে প্রণীত নথি বা রায়ে বেঞ্চের বিচারে অংশগ্রহণকারী উপস্থিত…