ধারাঃ ২৬৪। (১) ম্যাজিষ্ট্রেট বা বেঞ্চ কর্তৃক সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারকৃত যে সকল মামলায় আপীল হতে পারে, তার প্রত্যেকটি ক্ষেত্রে উক্ত ম্যাজিষ্ট্রেট বা বেঞ্চ দণ্ডদানের পূর্বে সব সংক্ষিপ্তসার এবং ২৬৩ ধারায় বর্ণিত তথ্যাবলি সম্বলিত রায় লিপিবদ্ধ করবেন। (২) এরূপ রায় এবং ৩৫৫ ধারায় প্রয়োজনানুযায়ী সাক্ষ্যের সারমর্ম সম্বলিত স্মারকলিপিই হবে এই ধারার মামলার একমাত্র নথি।