ধারাঃ ২৬৩। যে সকল মামলা আপীলযোগ্য নয়, সেই সকল মামলায় ম্যাজিষ্ট্রেটের বা ম্যাজিষ্ট্রেট বেঞ্চের সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করার রীতিসিদ্ধি অভিযোগ গঠন করার প্রয়োজন নাই; তবে তিনি বা তারা সরকার যেরূপ নির্দেশ দেন সেরূপ পদ্ধতিতে নিম্নলিখিত বিবরণ লিপিবদ্ধ করবেন। ক) ক্রমিক সংখ্যা: খ) অপরাধ সংঘটনের তারিখ; গ) এজাহার বা নালিশের তারিখ; ঘ) ফরিয়াদীর (যদি থাকে) নাম; ঙ) আসামীর নাম, পিতার নাম ও জন্মস্থান, চ) নালিশী অপরাধ এবং প্রমাণীত অপরাধ (যদি থাকে) এবং ২৬০ ধারার (১) উপধারার (ঘ), (ঙ) বা (চ) বা (ছ) অনুচ্ছেদের অন্তর্ভুক্ত ক্ষেত্রে যে সম্পত্তি সম্পর্কে অপরাধ করা হয়েছে তার মূল্য; ছ) আসামীর বক্তব্য এবং তার…