ধারাঃ ২৬২। (১) অতঃপর বর্ণিত ব্যতিক্রম ছাড়া এই অধ্যায় অনুসারে বিচারের ক্ষেত্রে বিশয় অধ্যায়ে নির্ধারিত পদ্ধতি অনুসৃত হবে। কারাদণ্ডের সীমাঃ (২) এই অধ্যায়ের অধীন দণ্ডাদেশের ক্ষেত্রে দুই বৎসর অধিক মেয়াদের কারাদণ্ডের আদেশ দেয়া যাবে না।