ধারাঃ ২৬১। সরকার দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা সম্পন্ন কোন ম্যাজিষ্ট্রেট বেঞ্চকে নিম্ন লিখিত অপরাধসমূহের সমস্তগুলি বা যে কোনটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষমতা দিতে পারবেনঃ (ক) দণ্ড বিধির ২৭৭, ২৭৮, ২৭৯, ২৮৫, ২৮৯, ২৯০, ২৯২, ২৯৩, ২৯8, ৩২৩, ৩৩৪, ৩৩৬, ৩৪১, ৩৫২, ৪২৬, ৪৪৭ এবং ৫০৪ ধারার অপরাধ: (খ) পৌরসভা আইন ও পুলিশ আইনের সংরক্ষণমূলক ধারাসমূহের অপরাধ, যা কেবলমাত্র জরিমানাযোগ্য অথবা জরিমানাসহ বা বাতিত এক মাসের অনধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয়: (গ) উপযুক্ত অপরাধসমূহের যেকোন একটির সহায়তা করা: (ঘ) উপযুক্ত অপরাধসমূহের যেকোন একটি করার চেষ্টা করা। যখন এরূপ চেষ্টা অপরাধ বলে গণ্য হয়।