ধারাঃ ২৬০। (১) এই আইনে যাই থাকুক না কেন— ক) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট, খ) এই বিষয়ে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত কোন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এবং গ) এই বিষয়ে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত এবং প্রথম শ্রেণীর ক্ষমতা সম্পন্ন কোন ম্যাজিষ্ট্রেট বেঞ্চ । নিম্নলিখিত অপরাধসমূহের সমস্তগুলি অথবা যেকোন একটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেনঃ ক) মৃত্যু দণ্ডে দণ্ডনীয় নহে, যাবজীবন কারাদণ্ডে দণ্ডনীয় নহে অথবা দুই বৎসরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় নহে এরূপ অপরাধ; খ) দণ্ডবিধির ২৬৪, ২৬৫ এবং ২৬৬ ধারার অধীন ওজন ও পরিমাপ সম্পর্কিত অপরাধ; গ) একই বিধির ৩২৩ ধারার অধীন…