ধারাঃ ২৫০। (১) নালিশের ভিত্তিতে বা কোন পুলিশ অফিসার বা কোন ম্যাজিষ্ট্রেটের নিকট প্রদত্ত সংবাদের ভিত্তিতে যদি কোন মামলা রজু হয় এবং উহাতে এক বা একাধিক ব্যক্তি ম্যাজিষ্ট্রেট কর্তৃক বিচার্য কোন অপরাধে কোন ম্যাজিষ্ট্রেটের নিকট অভিযুক্ত হয় এবং মামলার বিচারকারী ম্যাজিষ্ট্রেট সমস্ত বা যে কোন একজন আসামীকে অব্যাহতি দেন বা খালাস দেন এবং তিনি মনে করেন যে, তাদের বা তার বিরুদ্ধে অর্পিত অভিযোগ মিথ্যা এবং হয় তুচ্ছ নতুবা বিরক্তিকর, তাহলে ম্যাজিষ্ট্রেট অব্যাহতি বা খালাস দিবার আদেশ দ্বারা যে ব্যক্তির নাশি বা সংবাদের ভিত্তিতে অভিযোগ আণয়ন করা হয়েছে সেই ব্যক্তি উপস্থিত থাকলে কেন সে এক বা একাধিক আসামী থাকলে…