ধারাঃ ২৪৯। নালিশ ব্যতিত অন্য কোন উপায়ে রজু মামলায় কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট কোন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট, অথবা পুর্বানুমতিক্রমে অন্য কোন ম্যাজিষ্ট্রেট, কারণ লিপিবদ্ধ করে, মামলার যেকোন পর্যায়ে খালাস অথবা দণ্ডের রায় প্রকাশ না করেই কার্যক্রম বন্ধ করতে পারবেন এবং অতঃপর আসামীকে অব্যাহতি দিতে পারবেন।