ধারাঃ ২৪৮। এই অধ্যায়ের কোন মামলার চূড়ান্ত আদেশ হবার পূর্বে ফরিয়াদী যদি ম্যাজিষ্ট্রেটকে সম্ভষ্ট করতে পারেন যে, তাকে অভিযোগটি প্রত্যাহারের অনুমতি দিবার পর্যাপ্ত কারণ রয়েছে, তাহলে ম্যাজিষ্ট্রেট তাকে উহা প্রত্যাহারের অনুমতি দিবেন এবং অতঃপর আসামীকে খালাস দিবেন।