ধারাঃ ২৪৪। (১) ম্যাজিষ্ট্রেট যদি পূর্ববর্তী ধারা অনুসারে আসামীকে দণ্ড দান না করেন, অথবা আসামী যদি উক্তরূপে স্বীকারোক্তি না করে তাহলে ম্যাজিষ্ট্রেট ফরিয়াদীর (যদি থাকে) বক্তব্য শ্রবণে অগ্রসর হবেন এবং বাদী পক্ষের সমর্থনে প্রদত্ত সমস্ত সাক্ষ্য গ্রহণ করবেন এবং আসামীর বক্তব্যও শ্রবণ করবেন এবং আত্মপক্ষ সমর্থনে তার প্রদত্ত সাক্ষ্য গ্রহণ করবেন। তবে শর্ত থাকে যে, কোন আদালত যখন নালিশ করেন তখন ম্যাজিষ্ট্রেট ফরিয়াদী হিসাবে কারো বক্তব্য শ্রবণ করতে বাধ্য হবেন না। (২) ম্যাজিষ্ট্রেট যদি উপযুক্ত মনে করেন, তাহলে ফরিয়াদী বা আসামীর আবেদন ক্রমে কোন সাক্ষীর প্রতি হাজির হবার অথবা কোন দলিল বা কোন জিনিস হাজির করার…