ধারাঃ ২৪৩। আসামী যদি স্বীকার করে যে, যে অপরাধে সে অভিযুক্ত হয়েছে তা সে করেছে, তাহলে যথাসম্ভব তার ব্যবহৃত ভাষায় তার স্বীকৃতি লিপিবদ্ধ করতে হবে, এবং কেন সে দণ্ডিত হবে না সে সম্পর্কে যে যদি পর্যাপ্ত কারণ না দর্শায় তাহলে ম্যাজিষ্ট্রেট তাকে দণ্ড দান করতে পারবেন।