ধারাঃ ২৪০। যখন একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ গঠন করা হয় এবং এক বা একাধিক অপরাধের জন্য দণ্ড দেয়া হয়, তখন ফরিয়াদী বা সরকার পক্ষে মামলা পরিচালনাকারী অফিসার অভিযোগ বা অভিযোগসমূহ প্রত্যাহার করতে পারেন, অথবা আদালত স্বত্বঃ প্রবৃত্ত হয়ে এরূপ অভিযোগ বা অভিযোগসমূহের অনুসন্ধান বা বিচার স্থগিত রাখতে পারেন। এরূপ প্রত্যাহার করা হলে উক্ত অভিযোগে বা অভিযোগসমূহ হতে খালাস দেয়া হলো বলে পরিগণিত হবে; যদি না দণ্ডজ্ঞা রদ করা হয়, সেক্ষেত্রে উক্ত আদালত দণ্ডাজ্ঞা রদকারী আদালতের আদেশ সাপেক্ষে প্রত্যাহৃত অভিযোগ বা অভিযোগসমূহ সম্পর্কে অনুসন্ধান বা বিচার করতে পারবেন। RULINGS মামলা প্রত্যাহার বা স্থগিত না করা…