ধারাঃ ২৩৯। নিম্নলিখিত ব্যক্তিগণকে একত্রে অভিযুক্ত ও বিচার করা যাবেঃ ক) একই ব্যাপারে কৃত একই অপরাধে অভিযুক্ত ব্যক্তিগণ; খ) কোন অপরাধে অভিযুক্ত ব্যক্তিগণ এবং উক্ত অপরাধে সহায়তা দেয়া বা উক্ত অপরাধ করার চেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিগণ; গ) বারো মাস সময়ের মধ্যে কত ২৩৪ ধারার অর্থানুসারে একই ধরণের একাধিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিগণ; ঘ) একই ব্যাপারে কৃত বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিগণ ঙ) চুরি, বলপূর্বক সম্পত্তি আদায় বা অপরাধজনক আত্মসাৎ সম্পর্কিত অপরাধে অভিযুক্ত ব্যক্তিগণ এবং এরূপ সম্পত্তি গ্রহণ বা রাখা বা গোপন করা বা হস্তান্তর করার সহায়তার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিগণ। যে সম্পত্তির দখল…