ধারাঃ ২৩৮। (১) যখন কোন ব্যক্তি এমন একটি অপরাধে অভিযুক্ত হয় যা কতিপয় তথ্য নিয়ে গঠিত এবং সকল তথ্যের কতকগুলির সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ লঘু অপরাধ গঠিত হয়, কিন্তু অবশিষ্ট তথ্যগুলি প্রমাণিত হয় না; তখন অভিযুক্ত না হয়ে থাকলেও তাকে উক্ত লঘু অপরাধের জন্য দণ্ডিত করা যাবে। (২) যখন কোন ব্যক্তি কোন অপরাধের জন্য অভিযুক্ত হয় এবং প্রমাণীত তথ্যাবলী উহাকে হ্রাস করে লঘুতর অপরাধে পরিণত করে, তখন অভিযুক্ত না হয়ে থাকলেও তাকে উক্ত লঘুতর অপরাধের জন্য দণ্ডিত করা যাবে। (২-ক) যখন কোন ব্যক্তির কোন অপরাধের জন্য অভিযুক্ত হয়, তখন পৃথকভাবে অভিযোগ করা বা হয়ে থাকলেও তাকে উক্ত অপরাধের চেষ্টা করার জন্য দণ্ডিত করা যাবে।…