ধারাঃ ২৩৭। ২৩৬ ধারায় উল্লেখিত ক্ষেত্রে আসামী যদি একটি অপরাধে অভিযুক্ত হয় এবং সাক্ষ্যে দেখা যায় যে, সে ভিন্ন একটি অপরাধ করেছে, এবং এই ভিন্ন অপরাধের জন্য তাকে উক্ত ধারার অধীন অভিযুক্ত করা যেত, তাহলে যে অপরাধ সে করেছে বলে দেখানো হয়েছে তজ্জন্য অভিযুক্ত না হলেও তাকে দণ্ডিত করা যাবে। উদাহরণঃ ক চুরির অপরাধে অভিযুক্ত হলো। কিন্তু দেখা গেল যে, সে অপরাধজনক বিশ্বাসভঙ্গ অথবা চোরাইমাল গ্রহণের অপরাধ করেছিল। উক্ত অপরাধে অভিযুক্ত না হলেও তাকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা চোরাইমাল গ্রহনের জন্য (সেখানে যেরূপ) দণ্ডিত করা যাবে।