ধারাঃ ২৩৬। যদি একটিমাত্র কার্য অথবা ধারাবাহিক কতিপয় কার্য এরূপ প্রকৃতির হয় যে, যে সকল তথ্য প্রদান করা যায় তার ভিত্তিতে কতিপয় অপরাধের মধ্যে কোনটি গঠিত হয় সে সম্পর্কে সন্দেহ থাকে। তাহলে আসামীকে এরূপ সকল অথবা কোন একটি অপরাধে অভিযুক্ত করা যাবে এবং যেকোন সংখ্যক অভিযোগের বিচার একই সময়ে হতে পারবে: অথবা তাকে উক্ত অপরাধসমূহের মধ্যে যে কোন একটির জন্য বিকল্পভাবে অভিযুক্ত করা যাবে। উদাহরণঃ ক) ক এমন একটি কাজ করেছে যা চুরি অথবা চোরাইমাল গ্রহণ অথবা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অথবা প্রতারণা হতে পারে। তাকে চুরি, চোরাইমাল গ্রহণ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার জন্য অভিযুক্ত করা যাবে অথবা তাকে চুরি বা…