ধারাঃ ২৩৫। (১) পর পর সংঘটিত কতকগুলি কার্যাদি পরম্পরের সাথে এরূপ সম্পর্কযুক্ত হয় যে, কার্যগুলি একটিমাত্র ব্যাপারের সামিল এবং একই ব্যক্তি উক্ত ব্যাপারে একাধিক অপরাধ করে থাকে তাহলে এরূপ প্রত্যেকটি অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে একটি মাত্র মামলায় বিচার করা যাবে। দুইটি সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধঃ (২) তর্কিত কার্যগুলি যদি এমন একটি অপরাধ গঠন করে যা বর্তমানে বলবৎ যে, আইনের দ্বারা অপরাধের সংজ্ঞা ও দণ্ড দেয়া। সেই আইনের দুই বা ততোধিক পৃথক ংজ্ঞার অন্তর্ভুক্ত হয়, তাহলে উক্ত অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উক্তরূপ প্রত্যেকটি অপরাধের জন্য অভিযোগ গঠন করা যাবে এবং একই মামলায় বিচার করা যাবে।…