ধারাঃ ২৩৪। (১) যখন কোন ব্যক্তি একই ধরণের একাধিক অপরাধে অভিযুক্ত হয় এবং অপরাধগুলি প্রথম অপরাধ হতে শেষ অপরাধ পর্যন্ত বারো মাস সময়ের মধ্যে সংঘটিত হয়, তখন অপরাধগুলি একই ব্যক্তি সম্পর্কিত হোক বা না হোক, তার বিরুদ্ধে তিনের অনধিক যেকোন সংখ্যক অপরাধে জন্য অভিযোগ প্রণয়ন করা যেতে এবং একটি মাত্র মামলায় বিচার করা যাবে। (২) অপরাধগুলি যখন দণ্ডবিধি বা কোন বিশেষ বা স্থানীয় আইনের একই ধারানুসারে একই পরিমাণ দণ্ডে দণ্ডনীয় হয় তখন উক্ত অপরাধগুলিকে একই ধরণের বলে গণ্য করতে হবে । তবে শর্ত এই যে, এই ধারার উদ্দেশ্যে, দণ্ডবিধির ১৩৯ ধারায় দণ্ডনীয় অপরাধকে উক্ত বিধির ৩৮০ ধারায় দণ্ডনীয় অপরাধের একই ধরণের বলে…