ধারাঃ ২৩৩। ২৩৪, ২৩৫, ২৩৬ ও ২৩৭ ধারায় উল্লেখিত ক্ষেত্র ব্যতিত কোন ব্যক্তি কোন অপরাধে অভিযুক্ত হলে প্রত্যেকটি সুস্পষ্ট অপরাধের জন্য একটি পৃথক অভিযোগ হবে এবং এরূপ প্রত্যেকটি অভিযোগের বিচার পৃথকভাবে হবে। উদাহরণঃ ক-একটি ক্ষেত্রে চুরি এবং অন্য একটি ক্ষেত্রে গুরুতর আঘাতের অপরাধে অভিযুক্ত হয়েছে। চুরি ও গুরুতর আঘাত করার জন্য ক-এর বিরুদ্ধে অবশ্যই পৃথকভাবে অভিযোগ গঠন করতে হবে এবং তার বিচার পৃথকভাবে করতে হবে। RULINGS (১) ফৌজদারী কার্যবিধির ২৩৩ ধারার প্রথম অংশ মোতাবেক দুইটি চার্জ গঠনে অবহেলা উক্ত কার্যবিধির ৫৩৭ ধারায় মার্জনাযোগ্য অনিয়ম বলে গণ্য হবে। [23 DLR 91] (২) একজন আসামী কর্তৃক বিভিন্ন ঘটনাবলীর…