ধারাঃ ২৩২। (১) রিভিশনের ক্ষমতা বা ২৭ অধ্যায়ে প্রদত্ত প্রয়োগকালে আপীল আদালত বা হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে, অভিযোগ গঠিত না হওয়ায় বা উহাতে ভুল থাকায় কোন অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে বিভ্রান্ত হয়েছে, তাহলে উক্ত আদালত যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপভাবে অভিযোগ গঠন করে নূতন বিচারের নির্দেশ দিবেন। (২) আদালত যদি মনে করেন যে, মামলার ঘটনাবলী এরূপ যে, প্রমাণীত তথ্যাবলীর ভিত্তি’তে আসামীর বিরুদ্ধে কোন বৈধ অভিযোগ প্রণয়ন করা যেত না, তাহলে দণ্ড রদ করে দিবেন। উদাহরণঃ দণ্ডবিধির ১৯৬ ধারার অপরাধের জন্য ক-কে এমন একটি অভিযোগের ভিত্তিতে দণ্ডিত করা হলো, যাতে উল্লেখ করা হয়নি…