ধারাঃ ২৩১। বিচার শুরু হবার পর আদালত কর্তৃক যখন অভিযোগ পরিবর্তিত বা সংযোজিত হয় তখন সরকার পক্ষ ও আসামী পক্ষকে যে সকল সাক্ষীর জবানবন্দী ইতোপূর্বে গ্রহণ করা হয়েছে এরূপ পরিবর্তন ও সংযোজনের ভিত্তিতে তাদের কারো জবানবন্দী গ্রহণ করে অনুমতি দিতে হবে এবং আদালত গুরুত্বপূর্ণ বলে মনে করলে অতিরিক্ত কোন সাক্ষীকেও তলবের অনুমতি দিবেন।