ধারাঃ ২৩০। নূতন পরিবর্তিত বা সংযোজিত অভিযোগে বর্ণিত অপরাধ যদি এরূপ প্রকৃতির হয় যে, মামলা চালাবার জন্য পূর্বে মঞ্জুরী গ্রহণ করা প্রয়োজন তাহলে উক্ত মঞ্জুরী গৃহীত না হওয়া পর্যন্ত মামলা চালানো যাবে না; তবে নুতন বা পরিবর্তিত অভিযোগের ভিত্তি যে ঘটনার উপর প্রতিষ্ঠিত, সেই ঘটনার ভিত্তিতে মামলা চালাবার জন্য পূর্বে মঞ্জুরী গ্রহণ করা হয়ে থাকলে পুনরায় মঞ্জুরী গ্রহণের প্রয়োজন নাই।