ধারাঃ ২২৮। ২২৭ ধারা অনুসারে প্রণীত বা পরিবর্তিত বা সংযোজিত অভিযোগ যদি এরূপ প্রকৃতির হয় যে, আদালতের অভিমত অনুসারে সঙ্গে সঙ্গে বিচার শুরু করার ফলে আসামীর আত্মপক্ষ সমর্থন বা সরকার পক্ষের মামলা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা নাই তাহলে আদালত ইচ্ছা করলে অভিযোগ প্রণয়ন, পরিবর্তন বা সংযোজনের পর নূতন বা পরিবর্তিত অভিযোগকে মূল অভিযোগ হিসাবে গণ্য করে বিচার শুরু করতে পারেন।